ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজা শান্তি পরিকল্পনায় প্রধান বাধা নেতানিয়াহু: কাতার মিলার-বাভুমার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার এশিয়ান গেমস যেন ‘চায়না গেমস’: তলানিতে বাংলাদেশ সোমবার থেকে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম শুরুর ঘোষণা প্রতিমন্ত্রীর পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বিরলে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি ভারতে প্রথমবারের মতো অবতরণ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সিঙ্গাপুরের বিপক্ষে প্রতিশোধের নেশায় মাঠে নামবে বাংলাদেশ বাংলাদেশ থেকে নেটফ্লিক্সে সবচেয়ে জনপ্রিয় চার সিনেমা ও সিরিজ

কুড়িগ্রামে ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডায় বীজতলা ও ফসল নিয়ে দুঃশ্চিন্তায় কৃষক

সাইয়‍্যেদ বাবু সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ২৭৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডায় বীজতলা ও ফসল নিয়ে দুঃশ্চিন্তায় কৃষক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডায় বীজতলা ও ফসল নিয়ে দুঃশ্চিন্তায় কৃষক।

কুড়িগ্রামে ঘন কুয়াশা আর ঠান্ডা দিন দিন বেড়েই চলছে। রাতভর বৃষ্টি মত ঝড়ে পড়া কুয়াশা আর দিনের বেলা হিম বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র ঠান্ডায় কাজকর্মে বেড়েছে ভোগান্তি।কাজ করতে গিয়ে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষজন। ফলে কাজের ফাঁকে শুকনো খড় জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন শ্রমিকরা।

এদিকে তীব্র শীতে বোরো আবাদ নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। শীতের হাত থেকে রক্ষা পেতে অনেকে স্বচ্ছ সাদা রঙের প্লাস্টিক দিয়ে ঢেকে রাখছেন বীজতলা। আবহাওয়ার এমন পরিস্থিতিতে জমিতে চারা রোপনের সাহস পাচ্ছেন না অনেক কৃষক।

কথা হয় কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের সঠিবাড়ী গ্রামের কৃষক সাহের আলীর সাথে তিনি বলেন, বোরো আবাদের জন্য বীজতলার চারার পরিণত বয়স হয়েছে। কিন্তু প্রচুর ঠান্ডা ও কুয়াশার কারণে জমিতে চারা রোপন করতে পারছি না। এদিকে বীজতলাও নষ্ট হয়ে যাচ্ছে।বাধ্য হয়ে প্লাস্টিক দিয়ে বীজতলা ঢেকে রেখেছি।

সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও গৃহস্থ বলেন, প্রতিবছর আমি কয়েক একর জমিতে আলু সহ ধান, পাট আবাদ করি। এবার যে শীত পড়ছে কৃষি আবাদ নিয়ে দুঃশ্চিন্তায় আছি।

বিশেষ করে আলু ক্ষেত, বীজতলায় হীম ধরা শুরু করেছে। স্প্রে করতেছি কোন কাজ হচ্ছে না। কি যে হবে আল্লাহ জানে।

কৃষি শ্রমিক বাউরা মিয়া বলেন, বাহে প্রচুর ঠান্ডা পড়ছে। হাত পা ঠাণ্ডায় টট্টরা নাগছে (বরফের মত)।মাঠে এক দের ঘন্টা কাজ করলে আর কাজ করা যায় না। কাজের ফাঁকে আগুন তাপা নাগে। কি করমো কাজ না করলে পেটে কি ভাত জুটবে।

কুড়িগ্রাম কৃষি আবহাওয়া পর্যবেক্ষনাগার অফিসের কর্মকর্তা সুবল চন্দ্র বলেন, মঙ্গলবার জেলায় সকালে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী দুতিনদিন এমন তাপমাত্রা অব্যহত থাকবে। তবে মাসের শেষে একটি শৈত্য প্রবাহের সম্ভবনা রয়েছে বলে জানান তিনি।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন, জেলায় সাড়ে ৬ হাজার হেক্টর জমিতে বীজতলা রয়েছে। ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডায় কৃষকদের বোরো আবাদে বিলম্বিত হচ্ছে।

জেনে নিন>>শীতে আলুর সার প্রয়োগ ও পরিচর্যা

বীজতলা এখনো নষ্ট হওয়া শুরু করে নাই।তবে তাপমাত্রা ১৩ ডিগ্রী সেলসিয়াসের নিচে থাকলে চারা খাদ্য গ্রহন করতে না পেরে চারা গাছেরর পাতা হলুদ হয়ে যায়। বীজতলা নষ্টের হাত থেকে বাঁচতে কৃষকদের বাড়তি যত্ন ও ব্যবস্থা নেয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান তিনি। জেনে নিন>>কিভাবে তিব্র শীতে বীজতলার যত্ন নিবেন

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডায় বীজতলা ও ফসল নিয়ে দুঃশ্চিন্তায় কৃষক

আপডেট সময় : ০৬:৫৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪